প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন, ২০১৮

( ২০১৮ সনের ১৪ নং আইন )

নির্বাহী কাউন্সিলের সভা
৯। (১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, নির্বাহী কাউন্সিল উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।
 
(২) প্রতি ৬ (ছয়) মাসে নির্বাহী কাউন্সিলের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে।
 
(৩) নির্বাহী কাউন্সিলের সদস্য-সচিব, চেয়ারম্যানের সম্মতিক্রমে, লিখিত নোটিশ দ্বারা কাউন্সিলের সভা আহবান করিবেন।
 
(৪) চেয়ারম্যান নির্বাহী কাউন্সিলের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে উপস্থিত সদস্যগণ কর্তৃক, তাহাদের মধ্য হইতে, মনোনীত কোন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন।
 
(৫) নির্বাহী কাউন্সিলের সভার কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না।
 
(৬) নির্বাহী কাউন্সিলের সভায় উপস্থিত প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের ভিত্তিতে সভায় সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে প্রদত্ত ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।
 
(৭) নির্বাহী কাউন্সিল উহার কোনো সভায় কোনো আলোচ্য বিষয়ে বিশেষ অবদান রাখিতে সক্ষম এইরূপ যে কোনো বিশেষজ্ঞ বা পরামর্শদাতাকে আমন্ত্রণ জানাইতে পারিবে এবং উক্ত ব্যক্তি সভার আলোচনায় অংশগ্রহণ করিতে পারিবেন, তবে এইরূপ ব্যক্তির কোনো ভোটাধিকার থাকিবে না।
 
(৮) কেবল কোনো সদস্য পদে শূন্যতা বা নির্বাহী কাউন্সিল গঠনে ত্রুটি থাকিবার কারণে নির্বাহী কাউন্সিলের কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তদ্‌সম্পর্কে কোনো প্রশ্নও উত্থাপন করা যাইবে না।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs