প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন, ২০১৮

( ২০১৮ সনের ১৪ নং আইন )

নির্বাহী কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলি
১০। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নির্বাহী কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :-
 
(ক) ইনস্টিটিউটের প্রশাসনিক ও অন্য সকল কার্যক্রমের বিষয়ে নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ;
 
(খ) ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত কোর্সের মেয়াদ নির্ধারণ, প্রদত্ত ডিগ্রি ও অন্যান্য সম্মান-সূচক উপাধির নামকরণ এবং, প্রয়োজন অনুযায়ী, সংশোধন;
 
(গ) গবেষণা, উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম চালু ও ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত কোর্সসমূহের মান নিশ্চিতকরণ ও একাডেমিক উৎকর্ষের মাপকাঠি নির্ধারণ; এবং
 
(ঘ) ইনস্টিটিউটের জন্য সম্পদ সংগ্রহ ও সম্পদের ব্যবহারের বিষয়ে পরামর্শ প্রদান।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs