একাডেমিক কাউন্সিল গঠন, ইত্যাদি
১১। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে গবেষণা, উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান সম্পর্কিত বিষয়াবলি তদারকি এবং এই সকল বিষয়ে ইনস্টিটিউটকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করিবার জন্য ইনস্টিটিউটের একটি একাডেমিক কাউন্সিল থাকিবে।
(২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথাঃ-
(ক) মহাপরিচালক, যিনি উহার সভাপতিও হইবেন;
(খ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপ-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;
(গ) পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল;
(ঘ) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর কর্তৃক মনোনীত প্রশিক্ষণ বা গবেষণা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ একজন পরিচালক;
(ঙ) যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক মনোনীত প্রশিক্ষণ বা গবেষণা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ একজন পরিচালক;
(চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা সহযোগী অধ্যাপক পদমর্যাদার তিনজন শিক্ষক, যাহাদের মধ্যে একজন বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইবেন;
(ছ) কারিগরি ও মাদ্রাসা বিভাগ কর্তৃক মনোনীত বিশেষায়িত কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের একজন অভিজ্ঞ শিক্ষক;
(জ) কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার প্রশিক্ষণ বা গবেষণা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ একজন পরিচালক;
(ঝ) ইনস্টিটিউটের সকল শাখা, বিভাগ, অনুষদ প্রধান, যদি থাকে;
(ঞ) বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট স্টাডিজ কর্তৃক মনোনীত উহার একজন প্রতিনিধি;
(ট) জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত উহার একজন প্রতিনিধি; এবং
(ঠ) রেজিস্ট্রার, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।
(৩) একাডেমিক কাউন্সিলের সদস্যগণের মেয়াদ ও সভার কার্যপদ্ধতি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।