প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮

( ২০১৮ সনের ১৮ নং আইন )

সংজ্ঞা
২। বিষয় বা প্রসরে পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে, -
 
(১) ‘‘চেয়ারম্যান’’ অর্থ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান;
 
(২) ‘‘ট্রাস্ট’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট;
 
(৩) ‘‘ট্রাস্টি’’ অর্থ ট্রাস্টি বোর্ডে কোনো সদস্য;
 
(৪) ‘‘ট্রাস্টি বোর্ড’’ অর্থ ধারা ৫ এর অধীন গঠিত ট্রাস্টি বোর্ড;
 
(৫) ‘‘তহবিল’’ অর্থ ধারা ১২ এ উল্লিখিত ট্রাস্টের তহবিল;
 
(৬) ‘‘প্রবিধান’’ অর্থ ধারা ১৮ এর অধীন প্রবিধান;
 
(৭) ‘‘বিধি’’ অর্থ ধারা ১৭ এর অধীন প্রণীত বিধি;
 
(৮) ‘‘ভাইস-চেয়ারম্যান’’ অর্থ ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান;
 
(৯) ‘‘সচিব’’ অর্থ ধারা ১০ এর অধীন নিযুক্ত ট্রাস্টের সচিব; এবং
 
(১০) ‘‘সিনিয়র ভাইস-চেয়ারম্যান’’ অর্থ ট্রাস্টি বোর্ডের সিনিয়র ভাইস-চেয়ারম্যান।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs