প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বালাইনাশক (পেস্টিসাইডস) আইন, ২০১৮

( ২০১৮ সনের ২৪ নং আইন )

বালাইনাশকের সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণ করিবার ক্ষমতা, ইত্যাদি
১৭। (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নিম্নবর্ণিত বিষয়সমূহ নির্ধারণ করিতে পারিবে, যথা :-
 
(ক) বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোনো বালাইনাশকের সর্বোচ্চ বিক্রয় মূল্য;
 
(খ) বালাইনাশক বিতরণ বা বিক্রয়ের জন্য পাইকারি বা খুচরা বিক্রেতাকে প্রদত্ত কমিশনের সর্বোচ্চ হার।
 
(২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে সরকার তদবিবেচনায় প্রয়োজনীয় তথ্য সরবরাহের উদ্দেশ্যে কোনো লাইসেন্সিকে নির্দেশ প্রদান করিতে পারিবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs