নমুনা সংগ্রহের পদ্ধতি
২৬। (১) পরিদর্শক ধারা ২৫ এর অধীন কোনো বালাইনাশক ব্রান্ডের নমুনা পরীক্ষা বা বিশ্লেষণের উদ্দেশ্যে সংগ্রহ করিবার ক্ষেত্রে -
(ক) যে ব্যক্তির নিকট হইতে বালাইনাশক ব্রান্ডের নমুনা সংগ্রহ করা হইয়াছে সেই ব্যক্তিকে বিধি দ্বারা নির্ধারিত ফরমে লিখিতভাবে নমুনা সংগ্রহের উদ্দেশ্য জানাইবেন; এবং
(খ) উক্ত ব্যক্তির উপস্থিতিতে (যদি না তিনি ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকেন) সংগৃহীত নমুনাকে দুইটি অংশে বিভক্ত করিবেন এবং যথাযথভাবে উহাতে সীলমোহর ও চিহ্নিত করিবেন এবং নমুনার সকল অংশে অথবা নির্দিষ্ট অংশে উক্ত ব্যক্তিকে তাহার নিজস্ব সীলমোহর এবং চিহ্নিত করিবার অনুমতি প্রদান করিবেন।
(২) পরিদর্শক সংগৃহীত বালাইনাশকের নমুনার একটি অংশ বিশ্লেষকের নিকট এবং একটি অংশ গবেষণাগারে পরীক্ষা বা বিশ্লেষণের জন্য প্রেরণ করিবেন।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs