নারী অভিবাসী কর্মীদের কল্যাণে বিশেষ দায়িত্ব
৯। নারী অভিবাসী কর্মীদের কল্যাণে বোর্ডের বিশেষ দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা :-
(ক) বিদেশে কর্মরত কোনো নারী অভিবাসী কর্মী নির্যাতনের শিকার, দুর্ঘটনায় আহত, অসুস্থতা বা অন্য কোনো কারণে বিপদগ্রস্ত হইলে তাহাদেরকে উদ্ধার, দেশে আনয়ন, আইনগত ও চিকিৎসা সহায়তা প্রদান এবং ক্ষতিপূরণ আদায় ও, প্রয়োজনে, এতদুদ্দেশ্যে দেশে-বিদেশ হেল্প-ডেস্ক ও সেইফ হোম পরিচালনা; এবং
(খ) দেশে প্রত্যাগত নারী অভিবাসী কর্মীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসন ও পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs