তহবিল
১৪। (১) বোর্ডের একটি তহবিল থাকিবে যাহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা :-
(ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;
(খ) সরকার কর্তৃক নির্ধারিত ও আদায়কৃত ফি;
(গ) রিক্রুটিং এজেন্ট কর্তৃক জমাকৃত জামানতের উপর সুদ হিসেবে প্রাপ্ত অর্থ;
(ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো দেশি-বিদেশি সংস্থা বা প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত অনুদান;
(ঙ) বাংলাদেশ মিশন বা দূতাবাস কর্তৃক আদায়কৃত কল্যাণ ফি, সত্যায়ন ফি এবং কনস্যুলার ফি এর উপর ১০% হারে সারচার্জের অর্থ;
(চ) তহবিলের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা;
(ছ) বোর্ডের স্থাবর ও অস্থাবর সম্পত্তি, ইত্যাদি ইজারা, ভাড়া বাবদ প্রাপ্ত আয়;
(জ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ।
(২) তহবিলের সকল অর্থ কোনো তপশিলি ব্যাংকে বোর্ডের নামে জমা রাখিতে হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালনা করা হইবে।
ব্যাখ্যা : ‘‘তপশিলি ব্যাংক’’ বলিতে
Bangladesh Bank Order, 1972 (President's Order No. 127 of 1972) এর Article 2(j) তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে।
(৩) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিলের অর্থ ব্যয় করা যাইবে।