প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮

( ২০১৮ সনের ৩৮ নং আইন )

1[উপাচার্য] নিয়োগ

১১। (১) 2[আচার্য], বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণের মধ্য হইতে তৎকর্তৃক নির্ধারিত শর্তে, অথবা চিকিৎসা শাস্ত্রে অধ্যাপনায় পর্যাপ্ত অভিজ্ঞতাসম্পন্ন কোনো ব্যক্তিকে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ৪ (চার) বৎসর মেয়াদের জন্য 3[উপাচার্য] পদে নিয়োগ করিবেন:

 

তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তি একাদিক্রমে ২(দুই) মেয়াদের অধিক 4[উপাচার্য] পদে নিয়োগ লাভ করিবেন না।

 

(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না 5[কেন, উপাচার্য আচার্যের] চ্যান্সেলরের সন্তুষ্টি সাপেক্ষে, স্বপদে বহাল থাকিবেন।

 

(৩) 6[উপাচার্যের] পদ শূন্য হইলে কিংবা ছুটি, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে 7[উপাচার্য] দায়িত্ব পালনে অসমর্থ হইলে, ক্ষেত্রমত, শূন্যপদে নবনিযুক্ত 8[উপাচার্য] কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা 9[উপাচার্য] পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত 10[উপ-উপাচার্যগণের] মধ্যে যিনি কর্মে জ্যেষ্ঠতম তিনি 11[উপাচার্যের] দায়িত্ব পালন করিবেন :

 

তবে শর্ত থাকে যে, জ্যেষ্ঠতম 12[উপ-উপাচার্যের] অনুপস্থিতিতে কনিষ্ঠতম 13[উপ-উপাচার্য] এবং কনিষ্ঠতম 14[উপ-উপাচার্যের] অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ 15[উপাচার্যের] দায়িত্ব পালন করিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs