প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮

( ২০১৮ সনের ৩৮ নং আইন )

অ্যাকাডেমিক কাউন্সিল

২১। (১) নিম্নরূপ সদস্য সমন্বয়ে অ্যাকাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:-

 

(ক) 1[উপাচার্য], যিনি ইহার চেয়ারম্যানও হইবেন;

 

(খ) 2[উপ-উপাচার্যগণ;]

 

(গ) কোষাধ্যক্ষ;

 

(ঘ) সকল ডিন;

 

(ঙ) 3[উপাচার্য], 4[বাংলাদেশ] মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, কর্তৃক মনোনীত একজন অধ্যাপক;

 

(চ) খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানীদের মধ্য হইতে 5[আচার্য] কর্তৃক মনোনীত ২ (দুই) জন ব্যক্তি;

 

(ছ) সকল বিভাগের প্রধানগণ;

 

(জ) অধিভুক্ত মেডিক্যাল কলেজসমূহের অধ্যক্ষগণের মধ্য হইতে 6[আচার্য] কর্তৃক মনোনীত ৪ (চার) জন অধ্যক্ষ;

 

(ঝ) অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ইনস্টিটিউটসমূহের যদি থাকে, পরিচালকগণের মধ্য হইতে 7[আচার্য]কর্তৃক মনোনীত ২ (দুই) জন পরিচালক;

 

(ঞ) পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), স্বাস্থ্য অধিদপ্তর; এবং

 

(ট) রেজিস্ট্রার, যিনি ইহার 8[সদস্য-সচিবও] হইবেন।

 

(২) অ্যাকাডেমিক কাউন্সিলের যে-কোনো মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন:

 

তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত সদস্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি সদস্য পদে বহাল থাকিবেন:

 

আরও শর্ত থাকে যে, যে পদ বা প্রতিষ্ঠান হইতে তিনি মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে যদি না থাকেন, তাহা হইলে তিনি অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য পদেও থাকিতে পারিবেন না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs