প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৩২। (১) বিশ্ববিদ্যালয়ের সহিত সংযুক্ত হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে নিম্নরূপ সদস্য সমন্বয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠিত হইবে, যথা :-
(ক) 1[উপাচার্য] কর্তৃক মনোনীত একজন 2[উপ-উপাচার্য], যিনি ইহার চেয়ারম্যানও হইবেন ;
(খ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য হইতে 3[উপাচার্য] কর্তৃক মনোনীত ৩(তিন) জন শিক্ষক ;
(গ) যুগ্মসচিব (হাসপাতাল), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ;
(ঘ) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য);
(ঙ) জেলা প্রশাসক, সিলেট ;
(চ) রেজিস্ট্রার ;
(ছ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নহেন এইরূপ ২(দুই)জন সিন্ডিকেট সদস্য ;
(জ) পরিচালক (হাসপাতাল), স্বাস্থ্য অধিদপ্তর ;
(ঝ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ;
(ঞ) নার্সিং সুপারিনটেনডেন্ট অব হাসপাতাল ;
(ট) প্রধান প্রকৌশলী ;
(ঠ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল), যিনি ইহার 4[সদস্য-সচিবও] হইবেন।
(২) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির যে-কোনো মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে ২(দুই) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন :
তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত সদস্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি সদস্য পদে বহাল থাকিবেন।
(৩) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা :-
(ক) হাসপাতাল পরিচালনা ;
(খ) হাসপাতালের কর্মচারীদের দায়িত্ব বণ্টন, নিয়ম শৃঙ্খলা নিশ্চিতকরণ ও তত্ত্বাবধান ;
(গ) হাসপাতালের রোগীদের সেবার নিশ্চয়তা বিধান ;
(ঘ) ঔষধপত্র, এম. এস. আর. সরবরাহ ও বিতরণ নিশ্চিতকরণ ;
(ঙ) রোগীর পথ্য ও খাদ্য সরবরাহকরণ ;
(চ) হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও পরিবীক্ষণ;
(ছ) হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ;
(জ) পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ।