Toggle navigation
Home
Laws of Bangladesh
Chronological Index
Alphabetical Index
Law Search
Related Links
Contact Us/Feedback
Old Website
Help
How to Search
How to Print
Glossary
Roman Number
Contact Us/Feedback
বাংলা
|
English
প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
কৃষি বিপণন আইন, ২০১৮
( ২০১৮ সনের ৪৪ নং আইন )
[ ১ অক্টোবর, ২০১৮ ]
সপ্তম অধ্যায়
বিবিধ
রহিতকরণ ও হেফাজত
৩১। (১)
Agricultural Produce Markets Regulation Act, 1964
(East Pakistan Act No. IX of 1964) এবং
Warehouses Ordinance, 1959
(East Pakistan Ordinance No. LXVI of 1959), অতঃপর যথাক্রমে উক্ত Act ও Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।
(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Act ও Ordinance এর অধীন-
(ক) কৃত কোনো কাজ বা গৃহীত কোনো ব্যবস্থা বা প্রদত্ত লাইসেন্স বা চলমান কোনো কার্য এই আইনের অধীন কৃত, গৃহীত, প্রদত্ত বা চলমান বলিয়া গণ্য হইবে;
(খ) প্রণীত কোনো বিধিমালা, এই আইনের বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, এই আইনের অধীন প্রণীত বলিয়া গণ্য হইবে; এবং
(গ) দায়েরকৃত কোনো মামলা অনিষ্পন্ন থাকিলে উহা এমনভাবে নিষ্পন্ন করিতে হইবে যেন উক্ত Act ও Ordinance রহিত হয় নাই।
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs