প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮

( ২০১৮ সনের ৪৯ নং আইন )

কার্যনির্বাহী কমিটির সভা

১৩। (১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, কার্যনির্বাহী কমিটি উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।

 

(২) প্রতি ৩ (তিন) মাসে কার্যনির্বাহী কমিটির অন্যূন একটি অনুষ্ঠিত সভা হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান সভাপতি কর্তৃক নির্ধারিত হইবে।

 

(৩) 1[নির্বাহী পরিচালক], সভাপতির সম্মতিক্রমে, লিখিত নোটিশ দ্বারা সভা আহবান করিবেন।

 

(৪) সভাপতি কার্যনির্বাহী কমিটির সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে 2[জ্যেষ্ঠ সহ-সভাপতি] সভায় সভাপতিত্ব করিবেন।

 

(৫) কার্যনির্বাহী কমিটির সভার কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মূলতবি সভার ক্ষেত্রে কোনো কোরামের প্রয়োজন হইবে না।

 

(৬) কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের ভিত্তিতে সভায় সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে প্রদত্ত ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।

 

(৭) কেবল কোনো সদস্য পদে শূন্যতা বা কার্যনির্বাহী কমিটি গঠনে ত্রুটি থাকিবার কারণে উহার কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তদ্‌সম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না।


  • 1
    “নির্বাহী পরিচালক” শব্দগুলি “সচিব” শব্দের পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৯(ক) ধারাবলে প্রতিস্থাপিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  • 2
    “জ্যেষ্ঠ সহ-সভাপতি” শব্দগুলি “সহ-সভাপতি” শব্দের পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৯(খ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs