প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন, ২০১৮

( ২০১৮ সনের ৫০ নং আইন )

পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকগণের চাকরির শর্ত নির্ধারণকল্পে প্রণীত আইন
যেহেতু পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকগণের চাকরির শর্ত নির্ধারণকল্পে গঠিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন, ২০১৫ এর সুপারিশ বাস্তবায়নের নিমিত্ত আইন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 
সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও প্রয়োগ
১। (১) এই আইন পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন, ২০১৮ নামে অভিহিত হইবে।
 
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
 
(৩) এই আইন সমগ্র বাংলাদেশের পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকগণের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs