প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন, ২০১৮

( ২০১৮ সনের ৫০ নং আইন )

কমিশনের কতিপয় সুপারিশ বিবেচনা করিয়া শ্রমিকের চাকরির শর্তাবলী নির্ধারণে সরকারের ক্ষমতা
৩। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইন, বিধি, প্রবিধান, উপ-আইন, চুক্তি, রোয়েদাদ, মীমাংসা, প্রথা, রীতি বা চাকরির শর্তাবলীতে যাহা কিছুই থাকুন না কেন, সরকার, কমিশনের কোনো সুপারিশ বিবেচনা করিয়া বাস্তবায়নের উদ্দেশ্যে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিককে প্রদেয় মজুরি, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ধোলাই ভাতা, উৎসব ভাতা, ছুটি নগদায়ন, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, টিফিন ভাতা, গ্রাচ্যুইটি, পাহাড়ি ভাতা, রোটেটিং শিফট ডিউটি ভাতা, নাইট শিফট ডিউটি ভাতা, নববর্ষ ভাতা, গ্রুপ ইন্স্যুরেন্স, শিক্ষাসহায়ক ভাতা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধাদি নির্ধারণ করিতে পারিবে।
 
(২) উপ-ধারা (১) এ বর্ণিত সুবিধা ও ভাতাদি ব্যতীত অন্যান্য যে সকল সুবিধা ২০১২ সালের মজুরি কাঠামোতে (জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন, ২০১০ এর সুপারিশের ভিত্তিতে প্রবর্তিত) প্রবর্তন করা হইয়াছিল তাহাও পূর্বের নিয়মে ও হারে বহাল থাকিবে তবে, পণ্য উৎপাদনশীলতা রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো শ্রমিককে উপরি-উক্তভাবে নির্ধারিত সুযোগ-সুবিধার অতিরিক্ত সুযোগ-সুবিধা প্রদান করিতে পারিবে না।
 
(৩) উপ-ধারা (১) এ বর্ণিত মজুরি বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ধোলাই ভাতা, উৎসব ভাতা, ছুটি নগদায়ন, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, টিফিন ভাতা, গ্রাচ্যুইটি, পাহাড়ি ভাতা, রোটেটিং শিফট ডিউটি ভাতা, নববর্ষ ভাতা, নাইট শিফট ভাতা, গ্রুপ ইন্স্যুরেন্স, শিক্ষাসহায়ক ভাতা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের নিমিত্ত পর্যায়ক্রমে ভূতাপেক্ষ কার্যকারিতা প্রদানের জন্য নিয়মাবলী সম্বলিত প্রজ্ঞাপন জারি করা যাইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs