রহিতকরণ ও হেফজত
৭। (১) পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলি) আইন, ২০১২ (২০১২ সনের ২৪ নং-আইন) এবং উহার অধীন জারিকৃত বিধি যদি থাকে, ও প্রজ্ঞাপন অতঃপর উক্ত আইন, বিধি ও প্রজ্ঞাপন বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।
(২) উপ-ধারা (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও উক্ত আইন, বিধি বা প্রজ্ঞাপন-এর অধীন কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs