সংজ্ঞা
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,-
(১) “ইনস্টিটিউট” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট;
(২) “কমিটি” অর্থ পরিচালনা পরিষদের নির্বাহী কমিটি;
(৩) “চেয়ারম্যান” অর্থ পরিচালনা পরিষদের চেয়ারম্যান;
(৪) “পরিচালনা পরিষদ” অর্থ ধারা ৭ এর অধীন গঠিত ইনস্টিটিউটের পরিচালনা পরিষদ;
(৫) “প্রবিধান” অর্থ ধারা ২৫ এর অধীন প্রণীত প্রবিধান;
(৬) “বিধি” অর্থ ধারা ২৪ এর অধীন প্রণীত বিধি;
(৭) “মহাপরিচালক” অর্থ ইনস্টিটিউটের মহাপরিচালক; এবং
(৮) “সদস্য’’ অর্থ পরিচালনা পরিষদের কোনো সদস্য।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs