প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৮

( ২০১৮ সনের ৫৫ নং আইন )

পরিচালনা পরিষদের সভা
৮। (১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, পরিচালনা পরিষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।
 
(২) পরিষদের সভা, চেয়ারম্যান বা তাঁহার অনুপস্থিতিতে ভাইস-চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে।
 
(৩) বৎসরে ন্যূনতম ২ (দুই) বার পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হইবে।
 
(৪) চেয়ারম্যান পরিষদের সকল সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাহার অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন।
 
(৫) পরিষদের মোট সদস্য সংখ্যার অন্যূন অর্ধেক সদস্যের উপস্থিতিতে সভার কোরাম হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোরামের প্রয়োজন হইবে না।
 
(৬) সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যগণের ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে।
 
(৭) সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে, সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে।
 
(৮) পরিচালনা পরিষদের সভায় যোগদানের জন্য সদস্যগণ বিধি দ্বারা নির্ধারিত ভাতা প্রাপ্য হইবেন।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs