প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৮

( ২০১৮ সনের ৫৫ নং আইন )

নির্বাহী কমিটির গঠন
৯। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে নির্বাহী কমিটি গঠিত হইবে, যথা:-
 
(ক) মহাপরিচালক, যিনি উহার সভাপতিও হইবেন;
 
(খ) ইনস্টিটিউটের গবেষণা ও প্রশাসনিক কার্যে নিয়োজিত বা উক্ত কার্য সম্পাদনের জন্য নবম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডভুক্ত কর্মচারীগণের মধ্য হইতে পরিচালনা পরিষদ কর্তৃক মনোনীত ৪ (চার) জন কর্মচারী।
 
(২) উপ-ধারা (১) এর অধীন মনোনীত সদস্যগণ মনোনয়নের তারিখ হইতে ৩ (তিন) বৎসর পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন।
 
(৩) নির্বাহী কমিটির কোনো কার্য বা কার্যধারা নির্বাহী কমিটির কোনো সদস্যপদে শূন্যতা বা নির্বাহী কমিটির গঠনে ত্রুটি থাকিবার কারণে অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোনো প্রশ্নও উত্থাপন করা যাইবে না।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs