প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৮

( ২০১৮ সনের ৫৫ নং আইন )

মহাপরিচালক
১২। (১) ইনস্টিটিউটের একজন মহাপরিচালক থাকিবেন।
 
(২) মহাপরিচালক সরকার কর্তৃক, গৃহায়ন ও ইমারত নির্মাণ সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিগণের মধ্য হইতে, নির্ধারিত শর্তসাপেক্ষে নিযুক্ত হইবেন।
 
(৩) মহাপরিচালক ইনস্টিটিউটের প্রধান নির্বাহী হইবেন, এবং তিনি -
 
(ক) এই আইন এবং তদধীন প্রণীত বিধি ও প্রবিধান অনুযায়ী কার্য সম্পাদন করিবেন;
 
(খ) ইনস্টিটিউটের কার্যসম্পাদনে কোনো জরুরি পরিস্থিতির উদ্ভব হইলে সেইক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতে পারিবেন এবং গৃহীত পদক্ষেপ, যথাশীঘ্র সম্ভব, নির্বাহী কমিটির পরবর্তী সভায় অবহিতকরণ এবং পরিচালনা পরিষদের সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করিবেন; এবং
 
(গ) পরিচালনা পরিষদ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করিবেন।
 
(৪) মহাপরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা, বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বা তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তি মহাপরিচালকের দায়িত্ব পালন করিবেন।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs