প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৮

( ২০১৮ সনের ৫৫ নং আইন )

বৈদেশিক প্রশিক্ষণ ও উচ্চশিক্ষ
১৫। (১) ইনস্টিটিউট, পরিচালনা পরিষদের পূর্বানুমোদনক্রমে, ইনস্টিটিউটের উদ্দেশ্য ও কার্যাবলির সহিত সঙ্গতিপূর্ণ বিষয়ে উহার গবেষক ও প্রযুক্তিবিদগণকে প্রয়োজনীয় বৈদেশিক প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ করিবে।
 
(২) কোনো গবেষক বা প্রযুক্তিবিদ স্বীকৃত কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান কর্তৃক ইনস্টিটিউটের উদ্দেশ্য ও কার্যাবলির সহিত সঙ্গতিপূর্ণ বিষয়ে গবেষণার জন্য মনোনীত হইলে এবং উক্ত ক্ষেত্রে আর্থিক সহায়তার প্রয়োজন হইলে, ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, উহার সমুদয় বা অংশবিশেষ প্রদান করিতে পারিবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs