সংজ্ঞা
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,-
(ক) “কর্মচারী” অর্থ বোর্ডের কর্মচারী;
(খ) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান;
(গ) “পাঠ্যপুস্তক” অর্থ প্রাক-প্রাথমিক হইতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত যে কোনো শ্রেণির পাঠ্যপুস্তক;
(ঘ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(ঙ) “বিদ্যালয়” অর্থ মাদ্রাসাসহ এমন শিক্ষা প্রতিষ্ঠান, কোনো আইনের অধীন প্রতিষ্ঠিত বা কোনো কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত হউক বা না হউক, যেখানে প্রাক-প্রাথমিক হইতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা দান করা হয়;
(চ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(ছ) “বোর্ড” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’; এবং
(জ) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs