৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে National Curriculum and Text-Book Board Ordinance, 1983 (Ordinance No. LVII of 1983) এর অধীন প্রতিষ্ঠিত National Curriculum and Text-Book Board (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে।
(২) বোর্ড একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইনের বিধানাবলি সাপেক্ষে উহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উক্ত নামে উহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।