বোর্ডের গঠন
৫। (১) একজন চেয়ারম্যান এবং নিম্নবর্ণিত বিষয়ভিত্তিক ৮(আট) জন সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা:-
(ক) পাঠ্যপুস্তক;
(খ) প্রাথমিক শিক্ষাক্রম;
(গ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাক্রম;
(ঘ) মাদ্রাসা শিক্ষাক্রম;
(ঙ) কারিগরি শিক্ষাক্রম;
(চ) শিক্ষাক্রম প্রশিক্ষণ;
(ছ) শিক্ষাক্রম গবেষণা, পরিবীক্ষণ ও মূল্যায়ন; এবং
(জ) অর্থ।
(২) চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং বোর্ডের পূর্ণ-কালীন কর্মচারী হিসাবে সরকার কর্তৃক স্থিরীকৃত শর্তাধীনে স্ব-পদে বহাল থাকিবেন ।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs