প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮

( ২০১৮ সনের ৬২ নং আইন )

বোর্ডের কার্যাবলি
৮। (১) বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-
 
(ক) বিদ্যালয়ের শিক্ষাক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক প্রণয়ন, উন্নয়ন, নবায়ন, নিরীক্ষণ এবং সংস্কার;
 
(খ) শিক্ষাক্রম, পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তকের কার্যকারিতা যাচাই এবং মূল্যায়ন;
 
(গ) পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি প্রণয়ন;
 
(ঘ) প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপযোগী পাঠ্যপুস্তক এবং শিক্ষা উপকরণ প্রস্তুত ও প্রকাশ;
 
(ঙ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন;
 
(চ) ডিজিটাল ও মিথস্ক্রিয় পুস্তক প্রণয়ন ও অনুমোদন;
 
(ছ) পাঠ্যপুস্তকের মুদ্রণ, প্রকাশনা, বিতরণ এবং বিপণন;
 
(জ) সরকার কর্তৃক ঘোষিত শ্রেণি ও স্তরসমূহের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ;
 
(ঝ) পাঠ্যপুস্তক, সহায়ক শিখন শেখানো সামগ্রী, পুরস্কার পুস্তক ও রেফারেন্স পুস্তক অনুমোদন;
 
(ঞ) দান ও অনুদানের মাধ্যমে বিজ্ঞান, সাহিত্য এবং সংস্কৃতিবিষয়ক কর্মকাণ্ড উৎসাহিতকরণ;
 
(ট) সরকার কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত অন্যান্য কার্যাবলি সম্পাদন।
 
(২) বোর্ড, উহার কার্যাবলি সম্পাদনের ক্ষেত্রে, সরকার কর্তৃক সময় সময় প্রদত্ত অনুশাসন ও নির্দেশনা দ্বারা পরিচালিত হইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs