প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮

( ২০১৮ সনের ৬২ নং আইন )

কমিটি
৯। (১) বোর্ডের নিম্নরূপ কমিটি থাকিবে, যথা:-
 
(ক) শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন কমিটি; এবং
 
(খ) পাঠ্যপুস্তক কমিটি।
 
(২) প্রত্যেক কমিটি সরকারের পূর্বানুমোদনক্রমে বোর্ড কর্তৃক নির্ধারিত সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত হইবে।
 
(৩) কমিটির সদস্যগণ নিম্নবর্ণিত ব্যক্তিগণের মধ্য হইতে নিয়োগপ্রাপ্ত হইবেন, যথা:-
 
(ক) শিক্ষাবিদ;
 
(খ) স্তর ও বিষয়ভিত্তিক শিক্ষক বিশেষজ্ঞ (ক্ষেত্রমত বিশ্ববিদ্যালয়, সাধারণ কলেজ, কারিগরী কলেজ, আলীয়া মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়সহ প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় সংশ্লিষ্ট শিক্ষক);
 
(গ) স্তরভিত্তিক শ্রেণি শিক্ষক;
 
(ঘ) শিক্ষাক্রম বিশেষজ্ঞ বা প্যাডাগগ (শিক্ষা গবেষণা ইনস্টিটিউট বা শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষক);
 
(ঙ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ; এবং
 
(চ) বোর্ডের নবম গ্রেডের নিম্নে নহেন এমন একজন কর্মচারী।
 
(৪) কমিটির সদস্যগণ বোর্ড কর্তৃক নির্ধারিত শর্তাধীনে দায়িত্ব পালন করিবেন।
 
(৫) কমিটিতে অন্তর্ভুক্ত বোর্ডের একজন কর্মচারী সংশ্লিষ্ট কমিটির সাচিবিক দায়িত্ব পালন করিবেন।
 
(৬) কোনো কমিটি প্রয়োজনে, বোর্ডের পূর্বানুমোদনক্রমে, কোনো ব্যক্তিকে উহার সভায় আমন্ত্রণ জানাইতে পারিবে অথবা তাহাকে উক্ত কমিটিতে কো-অপ্ট করিতে পারিবে।
 
(৭) বোর্ড, প্রয়োজনে, উহার কার্যাবলী সম্পাদনে সহায়তা প্রদানের জন্য অন্যান্য কমিটি গঠন করিতে পারিবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs