বোর্ডের তহবিল
১২। (১) বোর্ডের একটি তহবিল থাকিবে, যাহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:-
(ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;
(খ) সরকার প্রদত্ত ঋণ;
(গ) বাংলাদেশের অভ্যন্তরীণ উৎস হইতে প্রাপ্ত ঋণ;
(ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থার নিকট হইতে প্রাপ্ত অনুদান;
(ঙ) বোর্ড কর্তৃক বিনিয়োগ এবং বোর্ডের সম্পদ হইতে প্রাপ্ত আয়; এবং
(চ) প্রযোজ্য ক্ষেত্রে বোর্ড কর্তৃক সংগৃহীত সকল ধরনের ফি, রয়্যালটি, সার্ভিসচার্জ, ওভারহেড কস্ট এবং সরকারের পূর্বানুমোদনক্রমে যে কোনো ধরনের সংগৃহীত তহবিল।
(২) তহবিলের অর্থ বোর্ডের নামে বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে।
(৩) সরকারের নিয়ম-নীতি ও বিধি-বিধান অনুসরণক্রমে ও সরকারের অনুমতি সাপেক্ষে তহবিলের অর্থ হইতে বোর্ডের কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে।
ব্যাখ্যা ।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, “তপশিলি ব্যাংক” অর্থ
Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর Article 2(j) তে সংজ্ঞায়িত “Scheduled Bank”।