প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
দ্বিতীয় অধ্যায়
অধিদপ্তর প্রতিষ্ঠা, ইত্যাদি
৪। 1[১] মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ধারা ৮ এর অধীন প্রতিষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এমনভাবে বহাল ও কার্যকর থাকিবে যেন উহা এই আইনের অধীনে স্থাপিত হইয়াছে।
2[(২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, অধিদপ্তর পোশাক ও আগ্নেয়াস্ত্র সজ্জিত জনবল সংবলিত একটি বিশেষায়িত সংস্থা হিসাবে গণ্য হইবে।
(৩) অধিদপ্তরের একটি মনোগ্রাম ও একটি পতাকা থাকিবে, যাহা সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে তৈরি ও ব্যবহৃত হইবে।
(৪) অধিদপ্তর উহার কর্মকর্তা ও কর্মচারীদের অসাধারণ কৃতিত্ব, বীরত্ব, সততা, দক্ষতা ও সেবার স্বীকৃতিস্বরূপ পদক, সম্মাননা বা পুরস্কার প্রদান করিতে পারিবে; এবং এতদ্সংক্রান্ত যোগ্যতা, নির্বাচন পদ্ধতি, শ্রেণিবিন্যাস ও অন্যান্য বিষয়াদি সরকার কর্তৃক নির্ধারিত হইবে।]