পরিচালনা পর্ষদ
৬। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠিত হইবে, যথা:-
(ক) চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন;
(খ) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;
(গ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;
(ঘ) কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি;
(ঙ) জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি;
(চ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি;
(ছ) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি;
(জ) বস্ত্র অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি;
(ঝ) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি;
(ঞ) বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি;
(ট) ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত উহার একজন অধ্যাপক;
(ঠ) ভাইস চ্যান্সেলর, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত উহার একজন অধ্যাপক;
(ড) অধ্যক্ষ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা;
(ঢ) সরকার কর্তৃক মনোনীত সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একজন অধ্যক্ষ;
(ণ) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর একজন প্রতিনিধি;
(ত) সরকার কর্তৃক মনোনীত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের একজন অধ্যক্ষ;
(থ) জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত শিল্প দক্ষতা পরিষদ এর একজন প্রতিনিধি;
(দ) বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন কর্তৃক মনোনীত নির্বাহী সদস্য পদমর্যাদার একজন প্রতিনিধি;
(ধ) সরকার কর্তৃক মনোনীত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিশেষজ্ঞ পর্যায়ের ৩ (তিন) জন প্রতিনিধি, তন্মধ্যে একজন হইবেন মহিলা; এবং
(ন) সচিব, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।
(২) উপ-ধারা (১) এর দফা (ঢ), (ত) ও (ধ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে ৩ (তিন) বৎসরের জন্য সদস্য পদে বহাল থাকিবেন :
তবে শর্ত থাকে যে, সরকার, কোনো কারণ দর্শানো ব্যতিরেকে, কোনো মনোনীত সদস্যের মেয়াদ শেষ হইবার পূর্বে তাহার মনোনয়ন বাতিল করিতে পারিবে :
আরও শর্ত থাকে যে, কোনো মনোনীত সদস্য যে কোনো সময় চেয়ারম্যানকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।