দ্বিতীয় অধ্যায়
বোর্ড প্রতিষ্ঠা, ইত্যাদি
কমিটি গঠন
১৫। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড প্রয়োজনীয় সংখ্যক কমিটি গঠন করিতে পারিবে।
(২) উপ-ধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, বোর্ডের নিম্নবর্ণিত কমিটি থাকিবে, যথা:-
(ক) ডিপ্লোমা কোর্সেস অব স্টাডি কমিটি;
(খ) সার্টিফিকেট কোর্সেস অব স্টাডি কমিটি;
(গ) অর্থ কমিটি;
(ঘ) রেগুলেশন কমিটি;
(ঙ) সিলেকশন কমিটি;
(চ) আপিল ও সালিশ কমিটি;
(ছ) পরীক্ষা অথবা সক্ষমতা যাচাই কমিটি;
(জ) বয়স শুদ্ধকরণ কমিটি;
(ঝ) সমতুল্যতা প্রোগ্রাম কমিটি;
(ঞ) স্বীকৃতি অথবা অ্যাক্রিডিটেশন কমিটি;
(ট) ইকুইটি উপদেষ্টা কমিটি;
(ঠ) শৃঙ্খলা কমিটি; এবং
(ড) গবেষণা কমিটি।
(২) উপ-ধারা (১) ও (২) এর অধীন গঠিত কমিটির দায়িত্ব ও কার্যাবলি বোর্ড কর্তৃক নির্ধারিত হইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs