প্রবিধান প্রণয়নের ক্ষমতা
২৮। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন ও তদধীন প্রণীত বিধির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, প্রবিধান প্রণয়ন করিতে পারিবে।
(২) বিশেষ করিয়া এবং উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, বোর্ড, অন্যান্য বিষয়ের মধ্যে, নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে প্রবিধান প্রণয়ন করিতে পারিবে; যথা:-
(ক) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ পরীক্ষা ও সক্ষমতা যাচাই এ অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণ, সনদ প্রদান ও প্রত্যাহার;
(খ) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ পরীক্ষা ও সক্ষমতা যাচাই এর ফি নির্ধারণ;
(গ) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ পাঠ্যক্রম ও কোর্স প্রণয়ন;
(ঘ) পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি প্রদানের পদ্ধতি;
(ঙ) বোর্ডের সকল পরীক্ষা ও সক্ষমতা যাচাই পরিচালনা;
(চ) বোর্ডের কর্মচারীগণের ক্ষমতা ও দায়িত্ব;
(ছ) বোর্ড ও কমিটির সভা পরিচালনা;
(জ) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের পরিচালনা সংক্রান্ত বিধি-বিধান;
(ঝ) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রশিক্ষকগণের চাকরির শর্তাবলি ও আচরণবিধি;
(ঞ) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, প্রশিক্ষক ও ব্যবস্থাপনা বোর্ডের মধ্যকার বিরোধ মীমাংসা সংক্রান্ত বিধান;
(ট) পরিদর্শন পদ্ধতি ও ধরন;
(ঠ) বোর্ডের কর্মচারীগণের চাকরি প্রবিধান; এবং
(ড) বোর্ড ও কমিটির সভায় যোগদানের জন্য সদস্যগণের ভ্রমণভাতা ও সম্মানি।