ইনস্টিটিউটের কার্যাবলী
৭। ইনস্টিটিউট নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করিবে, যথা:-
(ক) মৎস্য বিষয়ক গবেষণা পরিচালনা ও সমন্বয় সাধন করা;
(খ) মৎস্য উৎপাদন, ব্যবস্থাপনা, প্রক্রিয়াজাতকরণ ও নিরাপদ খাদ্য হিসাবে বাজারজাতকরণের ক্ষেত্রে অধিকতর দক্ষ ও অর্থনৈতিক পন্থা উন্নয়নে গবেষণা পরিচালনা করা;
(গ) গবেষণালব্ধ ফলাফল প্রয়োগের ক্ষেত্রে মাঠ পর্যায়ের মৎস্য সংশ্লিষ্ট দপ্তরসমূহের সহিত সমন্বয় ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা;
(ঘ) মৎস্য বিষয়ক সেমিনার, সভা, প্রশিক্ষণ এবং ওয়ার্কশপ আয়োজন করা;
(ঙ) দেশি ও বিদেশি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের সহিত ক্ষেত্রমত যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং এতদসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা প্রদান ও গ্রহণ করা;
(চ) গবেষণা বিষয়ক গবেষণা জার্নাল প্রকাশ করা; এবং
(ছ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকারের পূর্বানুমোদনক্রমে, প্রয়োজনীয় অন্যান্য কার্যাবলী সম্পাদন করা।