প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৮

( ২০১৮ সনের ৬৯ নং আইন )

বোর্ডের কার্যাবলী
৯। পরিচালনা বোর্ডের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:-
 
(ক) ইনস্টিটিউটের কার্যাবলীর তত্ত্বাবধান এবং দিক নির্দেশনা প্রদান;
 
(খ) ইনস্টিটিউটের নীতিগত বিষয়ে সিদ্ধান্ত প্রদান;
 
(গ) ইনস্টিটিউটের প্রস্তাবিত নীতিমালা এবং কর্ম পরিকল্পনা অনুমোদন;
 
(ঘ) সরকারের নিকট হইতে বা অন্য কোন উৎস হইতে অনুদান গ্রহণের প্রস্তাব অনুমোদন;
 
(ঙ) ঋণ গ্রহণের প্রস্তাব অনুমোদন;
 
(চ) বাজেট প্রস্তাব অনুমোদন; এবং
 
(ছ) উচ্চ শিক্ষা বা গবেষণার জন্য আর্থিক সহায়তা প্রস্তাব অনুমোদন।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs