ইনস্টিটিউটের তহবিল
১৩। (১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা:-
(ক) সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরি বা অনুদান;
(খ) গবেষণা স্বত্ব ও সেবা বা গবেষণা উদ্যোগ হইতে প্রাপ্ত আয়সহ ইনস্টিটিউটের নিজস্ব আয়;
(গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো দেশি বা বিদেশি সংস্থা বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান বা সাহায্য;
(ঘ) ইনস্টিটিউটের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত অর্থ বা উহার সম্পদ হইতে প্রাপ্ত অর্থ;
(ঙ) কোনো ব্যক্তি, সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; এবং
(চ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ।
(২) তহবিলের অর্থ কোনো রাষ্ট্রায়াত্ত বাণিজ্যিক ব্যাংক বা বোর্ড কর্তৃক নির্ধারিত তপশিলি ব্যাংকে ইনস্টিটিউটের নামে জমা রাখিতে হইবে।
(৩) তহবিল হইতে সরকারের বিধি-বিধান অনুসরণক্রমে ইনস্টিটিউটের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে।
ব্যাখ্যা ।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘তপশিলি ব্যাংক’’ বলিতে
Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) এর Article 2(j) তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে।