প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
নবম অধ্যায়
শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক
১০৯। (১) নির্বাহী চেয়ারম্যান নিম্নবর্ণিত যে কোনো কারণে কোনো শ্রমিক কল্যাণ সমিতির নিবন্ধন বাতিল করিতে পারিবেন, যথা :-
(ক) কোনো কারণে উহার অবসান বা বিলুপ্তি হইয়া থাকিলে;
(খ) প্রতারণা অথবা অসত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে নিবন্ধিত হইয়া থাকিলে;
(গ) গঠনতন্ত্রের কোনো মৌলিক বিধান লঙ্ঘন করিলে;
(ঘ) অন্যায় আচরণ করিলে;
(ঙ) এই আইন, বিধি বা প্রবিধানের সহিত অসঙ্গতিপূর্ণ কোনো বিধান গঠনতন্ত্রে সন্নিবেশ করিলে;
(চ) এই আইনের অধীন আবশ্যকমতে বাৎসরিক প্রতিবেদন নির্বাহী চেয়ারম্যানের নিকট পেশ করিতে ব্যর্থ হইলে;
(ছ) নির্বাচিত হইবার অযোগ্য কোনো ব্যক্তিকে প্রতিনিধি পদে নির্বাচিত করিলে; অথবা
(জ) এই আইন, বিধি বা প্রবিধানের বিধান লঙ্ঘন করিলে।