প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

1[অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ] আইন, ২০১৯

( ২০১৯ সনের ৫ নং আইন )

  অধিভুক্ত এবং অঙ্গীভূত ইনস্টিটিউট, একাডেমি বা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা

৫। (১) অধিভুক্ত এবং অঙ্গীভূত ইনস্টিটিউট, একাডেমি বা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের একাডেমিক কার্যক্রম সরেজমিনে তদারকিকরণ, ব্যবস্হাপনা, উন্নয়ন, ইত্যাদি সংক্রান্ত বিষয়াদি সন্তোষজনক মান বজায় রাখা সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রাধীনে পরিচালিত হইবে।

 

(২) বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রশাসনিক আদেশ জারির মাধ্যমে নিম্নবর্ণিত কাডেমি, ইনস্টিটিউট, কলেজ, সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাডেমি, ইনস্টিটিউট, কলেজ, সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠান হইবে, যথা :-

 

 (ক)  বাংলাদেশ বিমান বাহিনীর পরিচালনাধীন নিম্নবর্ণিত কাডেমি, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানসমূহ, যথা :-

 

(অ)   বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি;

 

(আ)   ফ্লাইং ইন্সট্রাকটর স্কুল;

 

(ই)    ফ্লাইট সেফটি ইনস্টিটিউট;

 

(ঈ)    কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট;

 

(উ)    অ্যারো মেডিক্যাল ইনস্টিটিউট;

 

(ঊ)    অফিসার্স ট্রেনিং স্কুল; এবং

 

(ঋ)    বিশ্ববিদ্যালয় কর্তৃক, সময়ে সময়ে, স্বীকৃত এবং অনুমোদিত বিমান বাহিনীর অন্য কোন ইনস্টিটিউট, একাডেমি বা শিক্ষা প্রতিষ্ঠান;

 

(খ)    সিভিল অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টার এবং বিমান বাংলাদেশ ট্রেনিং সেন্টারসহ অ্যাভিয়েশন শিক্ষা সংক্রান্ত সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট, কলেজ, কাডেমি বা শিক্ষা প্রতিষ্ঠান; এবং

 

(গ)    বিশ্ববিদ্যালয় কর্তৃক, সম সময়, স্বীকৃত বা অনুমোদিত অন্য কোন একাডেমি, ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান।

 

(৩) উপ-ধারা (২) এর অধীন প্রশাসনিক আদেশ জারির সঙ্গে সঙ্গে উক্ত উপ-ধারায় উল্লিখিত প্রতিষ্ঠানসমূহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

 

(৪) এ ধারায় উল্লিখিত বিষয়াদি সম্পর্কিত আনুষঙ্গিক বিধান সংবিধি দ্বারা নির্ধারিত হইবে।


  • 1
    "অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ" শব্দগুলি ও কমা "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়” শব্দগুলির পরিবর্তে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৯ নং আইন) এর ৮ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs