প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২২। (১) বিশ্ববিদ্যালয়ের নীতিমালা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে সর্বময় ক্ষমতার অধিকারী হইবে সিনেট।
(২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিনেট গঠিত হইবে, যথা :-
(ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন;
(খ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন সংসদ সদস্য;
(গ) প্রো-ভাইস চ্যান্সেলর;
(ঘ) ট্রেজারার;
(ঙ) সকল ডিন;
(চ) চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ;
(ছ) ব্যবস্থাপনা পরিচালক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স;
(জ) বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক মনোনীত এয়ার ভাইস মার্শাল পদমর্যাদার একজন কর্মচারী;
(ঝ) বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মনোনীত মেজর জেনারেল পদমর্যাদার একজন কর্মচারী;
(ঞ) বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক মনোনীত রিয়ার অ্যাডমিরাল পদমর্যাদার একজন কর্মচারী;
(ট) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত সরকারি বিশ্ববিদ্যালয়ের ২(দুই)জন ভাইস-চ্যান্সেলর;
(ঠ) সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক মনোনীত ব্রিগেডিয়ার জেনারেল অথবা কমডোর অথবা এয়ার কমডোর পদমর্যাদার একজন কর্মচারী;
(ড) সচিব, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মচারী;
(ঢ) চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অথবা তাহার প্রতিনিধি;
(ণ) সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় অথবা তৎকর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মচারী;
(ত) সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা তৎকর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিবের পদমর্যাদার একজন কর্মচারী;
(থ) অধিভুক্ত ইনস্টিটিউট, একাডেমি ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ;
(দ) ব্যবস্হাপনা পরিচালক, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানী লিমিটেড; এবং
(ধ) রেজিস্ট্রার, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।
(৩) সিনেটে মনোনীত সদস্যগণ প্রত্যেকে তাহার মনোনয়নের তারিখ হইতে ৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন।
(৪) সিনেটের কোনো সদস্য যে পদ বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন তিনি যদি সেই পদ বা প্রতিষ্ঠানে না থাকেন তাহা হইলে তিনি সিনেটের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না।