প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২৫। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা :-
(ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন:
(খ) প্রো-ভাইস চ্যান্সেলর;
(গ) ট্রেজারার;
(ঘ) চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি;
(ঙ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মচারী;
(চ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত ৩(তিন)জন বিশিষ্ট শিক্ষাবিদ;
(ছ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য হইতে একজন শিক্ষক;
(জ) বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক মনোনীত অন্যূন এয়ার কমডোর পদমর্যাদার একজন কর্মচারী;
(ঝ) সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক মনোনীত এয়ার কমডোর অথবা সমপদমর্যাদার একজন কর্মচারী;
(ঞ) সদস্য (অপারেশন), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ;
(ট) ব্যাবস্হাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ বিমান অথবা তৎকর্তৃক মনোনীত একজন প্রতিনিধি;
(ঠ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মচারী;
(ড) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মচারী;
(ঢ) সরকার কর্তৃক মনোনীত শিল্প ও ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত ব্যক্তিগণের মধ্য হইতে একজন প্রতিনিধি;
(ণ) রেজিস্ট্রার, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।
(২) সিন্ডিকেটে মনোনীত কোনো সদস্য তাহার মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন:
তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ সমাপ্ত হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন:
আরও শর্ত থাকে, কোনো সদস্য যে পদ অথবা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন তিনি যদি সেই পদ বা প্রতিষ্ঠানে না থাকেন তাহা হইলে তিনি সিন্ডিকেটের সদস্যপদে অধিষ্ঠিত থাকিবেন না।