প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

1[অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ] আইন, ২০১৯

( ২০১৯ সনের ৫ নং আইন )

বিশ্ববিদ্যালয় তহবিল

৩৪।  (১) বিশ্ববিদ্যালয়ের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:-

 

(ক)   সরকার কর্তৃক প্রদত্ত বিশেষ অনুদান;

 

(খ)    মঞ্জুরী কর্তৃক প্রদত্ত অনুদান;

 

(গ)    প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত অনুদান;

 

(ঘ)    বৃত্তিদান তহবিল (Endowment Fund);

 

(ঙ)    শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত বেতন, ফি, ইত্যাদি;

 

(চ)    বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি হইতে প্রাপ্ত ও পরিচালন উৎসারিত আয়;

 

(ছ)    বিশ্ববিদ্যালয় কর্তৃক অন্যান্য উৎস হইতে প্রাপ্ত অর্থ;

 

(জ)   বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো বিদেশি সংস্থা হইতে প্রাপ্ত অনুদান;

 

(ঝ)    স্থানীয় কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান, কোম্পানি অথবা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান;

 

(ঞ)   সরকারের পূর্বানুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত ঋণ;

 

(ট)    বিশ্ববিদ্যালয়ের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত আয় বা মুনাফা; এবং

 

(ঠ)    বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উৎস হইতে প্রাপ্ত আয় বা অর্থ।

 

(২) তহবিলের অর্থ বিশ্ববিদ্যালয়ের নামে তৎকর্তৃক অনুমোদিত কোনোপশিলি ব্যাংকে জমা রাখা হইবে এবং প্রবিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে তহবিল হইতে অর্থ উত্তোলন করা যাইবে।

 

(৩) তহবিল হইতে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় যাবতীয় ব্যয় নির্বাহ করা হইবে।

 

(৪)            তহবিলের উদ্বৃত্ত অর্থ সিন্ডিকেটের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের যে কোনো উন্নয়ন ও পরিকল্পনা খাতে বিনিয়োগ করা যাইবে।

 

(৫) বিশ্ববিদ্যালয় প্রয়োজনবোধে কোনো বিশেষ উদ্দেশ্যে অন্য কোনো তহবিল গঠন করিতে পারিবে এবং সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল পরিচালনা করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs