প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৩৬। অর্থ কমিটি-
(ক) বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয় সংক্রান্ত কার্য তত্ত্বাবধান করিবে;
(খ) বিশ্ববিদ্যালয়ের অর্থ, তহবিল, সম্পদ ও হিসাব নিকাশ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান করিবে;
(গ) বার্ষিক বাজেট বিবেচনা করিবে এবং তৎসম্পর্কে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান করিবে;
(ঘ) ভাইস চ্যান্সেলরের নির্দেশনা অথবা এতৎসংক্রান্ত আদেশ ও নির্দেশ অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করিবে;
(ঙ) বিশ্ববিদ্যালয়ের অর্থ সিন্ডিকেটের পরামর্শ অনুযায়ী কোনো তপশিলি ব্যাংকে জমা করা এবং উক্ত হিসাব হইতে অর্থ উত্তোলনসহ ইহা পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করিবে;
(চ) শিক্ষক ও কর্মচারীদের সকল প্রকার পেনশন এবং অবসরজনিত সকল পাওনা পরিশোধ করিবে;
(ছ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশক্রমে শিক্ষক ও কর্মচারীদের ঋণ এবং অগ্রিম পরিশোধের ব্যবস্থা করিবে;
(জ) শিক্ষক ও কর্মচারীদের স্বাস্থ্যবীমা এবং জীবন বীমার সকল প্রকার হিসাব যথাযথভাবে সংরক্ষণ করিবে;
(ঝ) সংবিধি দ্বারা নির্ধারিত অথবা ভাইস-চ্যান্সেলর বা সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবে; এবং
(ঞ) বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে শিক্ষক, গবেষক ও কর্মচারীর পদ সৃষ্টির সুপারিশ করিবে।