প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৩৯। (১) বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় গ্রন্থাগার ও আর্কাইভ থাকিবে।
(২) গ্রন্থাগারিক নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করিবে, যথা:-
(ক) গ্রন্থাগারের উন্নয়নের জন্য নীতিমালা তৈরি;
(খ) বই, সাময়িকী, ইত্যাদি সংগ্রহ এবং বিতরণের ব্যবস্থা গ্রহণ;
(গ) গ্রন্থাগার বুলেটিন প্রকাশ;
(ঘ) গ্রন্থাগার ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট সার্ভিসের ব্যবস্থা গ্রহণ; এবং
(ঙ) গ্রন্থাগার বিষয়ক আন্তঃবিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ও উন্নয়ন সাধন।