প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

1[অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ] আইন, ২০১৯

( ২০১৯ সনের ৫ নং আইন )

সংবিধি

৪৮।   এই আইনের বিধান সাপেক্ষে, সংবিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যেকোনো বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা:-

 

(ক)   ভাইস চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ;

 

(খ)    প্রো-ভাইস চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ;

 

(গ)    ট্রেজারারের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ;

 

(ঘ)    জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রখ্যাত ব্যক্তিদের সম্মানে অধ্যাপক পদ (চেয়ার) প্রবর্তন;

 

(ঙ)    সম্মানসূচক ডিগ্রি অথবা অন্য কোনো সম্মান প্রদান;

 

(চ)    ফেলোশীপ, স্কলারশীপ, বৃত্তি, পুরস্কার ও পদক প্রবর্তন;

 

(ছ)    গবেষণা কার্যক্রমের বিষয় ও ধরন নির্ধারণ;

 

(জ)   ডিগ্রি, ডিপ্লোমা অথবা সনদ প্রদান;

 

(ঝ)    শিক্ষাদানকারী কর্তৃপক্ষ নির্ধারণ;

 

(ঞ)   শিক্ষাক্রম ও পাঠ্যসূচি নির্ধারণ;

 

(ট)    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগণের পদবি, ক্ষমতা, দায়িত্ব-কর্তব্য ও কর্মের শর্তাবলি নির্ধারণ;

 

(ঠ)    বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্তৃপক্ষের গঠন, ক্ষমতা ও কার্যাবলি নির্ধারণ;

 

(ড)    ইনস্টিটিউট, হল প্রতিষ্ঠা এবং উহাদের রক্ষণাবেক্ষণ;

 

(ঢ)    হলের অনুমোদন সম্পর্কিত শর্তাবলি নির্ধারণ;

 

(ণ)    প্রতিনিধি নির্বাচন পদ্ধতি নির্ধারণ;

 

(ত)    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও ছাটাই সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ;

 

(থ)    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য কর্মচারীর কল্যাণার্থে অবসরভাতা, গোষ্ঠীবীমা, কল্যাণ ও ভবিষ্য তহবিল গঠন;

 

(দ)    শিক্ষক ও গবেষকের পদ সৃষ্টি, বিলোপ অথবা সাময়িকভাবে স্থগিতকরণ সংক্রান্ত শর্তাবলি নির্ধারণ;

 

(ধ)    চ্যান্সেলরের অনুমোদনক্রমে নূতন বিভাগ বা ইনস্টিটিউট প্রতিষ্ঠা, সাময়িকভাবে স্থগিতকরণ, বিলোপ সাধন এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির বিধান নির্ধারণ;

 

(ন)    একাডেমিক কাউন্সিলের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ;

 

(প)    পি.এইচ.ডি. ডিগ্রির জন্য থিসিসের বিষয় নির্ধারণ;

 

(ফ)   অনুষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি নির্ধারণ;

 

(ব)    অধিভুক্ত এবং অঙ্গীত ইনস্টিটিউট, কাডেমি বা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা;

 

(ভ)     বাছাই কমিটির গঠন ও কার্যাবলি নির্ধারণ;

 

(ম)    ডিগ্রি, ডিপ্লোমা ও অন্যান্য পাঠ্যক্রমে ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত বিধান প্রণয়ন;

 

(য)    বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব ও কার্যাবলি নির্ধারণ সংক্রান্ত বিধান প্রণয়ন;

 

(র)    রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটদের রেজিস্টার সংরক্ষণ; এবং

 

(ল)    এই আইনের অধীন সংবিধি দ্বারা নির্ধারিত হইবে অথবা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয়।


  • 1
    "অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ" শব্দগুলি ও কমা "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়” শব্দগুলির পরিবর্তে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৯ নং আইন) এর ৮ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs