প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

1[অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ] আইন, ২০১৯

( ২০১৯ সনের ৫ নং আইন )

বিশ্ববিদ্যালয় বিধি

৫০।  এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা:-

 

(ক)   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট ও অন্যান্য প্রোগ্রাম বা কোর্সে ভর্তি ও নিবন্ধন;

 

(খ)    বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন;

 

(গ)    বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রি, ডিপ্লোমা ও সার্টিফিকেট পাইবার যোগ্যতার শর্তাবলি নির্ধারণ;

 

(ঘ)    শিক্ষাদান, টিউটোরিয়াল ক্লাস, গবেষণাগার ও গ্রন্থাগার ব্যবহার ও পরিচালনার পদ্ধতি নিরূপণ;

 

(ঙ)    বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীদের বসবাসের শর্তাবলি এবং তাহাদের আচরণ ও শৃঙ্খলা;

 

(চ)    বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ডিগ্রি, ডিপ্লোমা ও সার্টিফিকেট প্রোগ্রাম বা কোর্সে ভর্তির জন্য আদায়যোগ্য ফি নির্ধারণ;

 

(ছ)    বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থায়ী কমিটি গঠন ও উহাদের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ;

 

(জ)   শিক্ষাদান ও পরীক্ষা পরিচালনা পদ্ধতি নির্ধারণ;

 

(ঝ)    ফেলোশীপ, স্কলারশীপ বা বৃত্তি, পুরস্কার ও পদক প্রবর্তন;

 

(ঞ)   বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্থা গঠন ও উহার ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ;

 

(ট)    হল পরিচালনা এবং হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষক নিয়োগ; এবং

 

(ঠ)    এই আইন বা সংবিধির অধীনে বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত হইবে অথবা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয়।


  • 1
    "অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ" শব্দগুলি ও কমা "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়” শব্দগুলির পরিবর্তে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৯ নং আইন) এর ৮ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs