প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বীমা কর্পোরেশন আইন, ২০১৯

( ২০১৯ সনের ৮ নং আইন )

অ্যাকচুয়ারিয়াল মূল্যায়ন ও প্রতিবেদন 

২৪।  (১) প্রতি ২ (দুই) বৎসরে অন্যূন একবার জীবন বীমা কর্পোরেশনকে উহার ব্যবসায়ের আর্থিক অবস্থা এবং উহার উপরে দায়সমূহের মূল্যমান কোনো অ্যাকচুয়ারি দ্বারা অনুসন্ধানের মাধ্যমে নির্ণয় করিতে হইবে এবং তদ্‌কর্তৃক প্রণীত প্রতিবেদন কর্তৃপক্ষ ও সরকারের নিকট দাখিল করিতে হইবে।

 

 

 

(২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রয়োজনে, উপ-ধারা (১) এ বর্ণিত সময়সীমা পরিবর্তন করিতে পারিবে।

 

 


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs