প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৭। (১) প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ড নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:-
(ক) মন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যিনি বোর্ডের চেয়ারম্যানও হইবেন;
(খ) প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যদি থাকেন, যিনি বা যাহারা বোর্ডের ভাইস-চেয়ারম্যানও হইবেন;
(গ) সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়;
(ঘ) সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়;
(ঙ) সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়;
(চ) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়;
(ছ) সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়;
(জ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের একজন অন্যূন যুগ্মসচিব;
(ঝ) কমিশনার, ঢাকা বিভাগ;
(ঞ) পরিচালক, ক্রীড়া পরিদপ্তর;
(ট) সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ;
(ঠ) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত উহার অধ্যাপক পদমর্যাদার নিম্নে নহেন এমন একজন প্রতিনিধি;
(ড) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত উহার অধ্যাপক পদমর্যাদার নিম্নে নহেন এমন একজন প্রতিনিধি;
(ঢ) ক্যাডেট কলেজসমূহের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান;
(ণ) চেয়ারম্যান, আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড;
(ত) মহাসচিব, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন;
(থ) সভাপতি, জাতীয় মহিলা ক্রীড়া পরিষদ;
(দ) সরকার কর্তৃক মনোনীত তিনজন খ্যাতনামা ক্রীড়া বিশেষজ্ঞ, যাহাদের মধ্যে একজন নারী হইবেন এবং মনোনয়নের ক্ষেত্রে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর সাবেক ক্রীড়াবিদগণ অগ্রাধিকার পাইবেন;
(ধ) মহাপরিচালক, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।
(২) উপ-ধারা (১) এর দফা (ক) ও (খ)-এ যাহা কিছুই থাকুক না কেন, মন্ত্রী না থাকিলে এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকিলে প্রতিমন্ত্রী চেয়ারম্যান ও উপমন্ত্রী ভাইস-চেয়ারম্যান হইবেন এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রী না থাকিলে, উপমন্ত্রী চেয়ারম্যান হইবেন।
(৩) উপ-ধারা (১) এর দফা (দ) এ উল্লিখিত মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে পরবর্তী ৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন:
তবে শর্ত থাকে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে সরকার, যেকোনো সময়, কোনো কারণ দর্শানো ব্যতিরেকে উক্তরূপ মনোনীত কোনো সদস্যকে তাহার পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে বা মনোনীত কোনো সদস্য সরকারের উদ্দেশ্যে স্বীয় স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন।