প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০২০

( ২০২০ সনের ৯ নং আইন )

পঞ্চম অধ্যায়

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর অধিকতর সংশোধন

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৭৩ এর সংশোধন

৬৯।  উক্ত আইনের ধারা ৭৩ এর—

(ক)  একাদশ অধ্যায়ের শিরোনামে উল্লিখিত“কমিশনার কর্তৃক” শব্দগুলি বিলুপ্ত হইবে এবং উপ-ধারা (১) এ দুইবার উল্লিখিত “কমিশনার” শব্দটির পরিবর্তে উভয়স্থানে “কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা” শব্দগুলি ও সংখ্যা প্রতিস্থাপিত হইবে;

(খ)  উপ-ধারা (১) এর দফা (ক) এর উপ-দফা (অ) এর “, বা অনিয়মিতভাবে উপকরণ কর রেয়াত বা হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিয়াছেন” কমা ও শব্দগুলি বিলুপ্ত হইবে;

(গ)  উপ-ধারা (২) এ উল্লিখিত “কমিশনার” শব্দের পরিবর্তে “কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা” শব্দগুলি ও সংখ্যা প্রতিস্থাপিত হইবে;

(ঘ)  উপ-ধারা (৩) এ উল্লিখিত “কমিশনার” শব্দের পরিবর্তে “কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা” শব্দগুলি ও সংখ্যা প্রতিস্থাপিত হইবে;

(ঙ)  উপ-ধারা (৪) এ উল্লিখিত “কমিশনারকে” শব্দের পরিবর্তে “কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তাকে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(চ)   উপ-ধারা (৪) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৫) সংযোজিত হইবে, যথা:—

“(৫) দাখিলপত্র পরীক্ষায় উপকরণ কর রেয়াত বা হ্রাসকারী সমন্বয় গ্রহণের অনিয়ম উদঘাটিত হইলে সহকারী কমিশনারের নিম্নে নহেন এমন কর্মকর্তা উপ-ধারা (২) তে বর্ণিত পদ্ধতি অনুসরণ করিয়া প্রদেয় করের পরিমাণ নির্ধারণ করিতে পারিবেন।”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs