প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-
(১) ‘‘ইনস্টিটিউট’’ অর্থ তপশিলের অংশ-‘গ’ এ উল্লিখিত কোনো ইনস্টিটিউট;
(২) ‘‘উপদেষ্টা পরিষদ’’ অর্থ এই আইনের ধারা ১১ এর অধীন গঠিত উপদেষ্টা পরিষদ;
(৩) ‘‘কাউন্সিল’’ অর্থ এই আইনের ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল;
(৪) ‘‘গভর্নিং বডি’’ অর্থ এই আইনের ধারা ৭ এর অধীন গঠিত গভর্নিং বডি;
(৫) ‘‘চেয়ারম্যান’’ অর্থ গভর্নিং বডির চেয়ারম্যান;
(৬) ‘‘তপশিল’’ অর্থ এই আইনের তপশিল;
(৭) ‘‘প্রকৌশল’’ অর্থ পূর্ত, যান্ত্রিক ও বৈদ্যুতিকসহ সকল প্রকার অবকাঠামো, মেশিন, যন্ত্রপাতি, ডিভাইস, প্ল্যান্ট এবং মালামালের (গধঃবৎরধষ) নকশা প্রণয়ন, নির্মাণ, উৎপাদন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও গুণগতমান নিশ্চিতকরণ এবং এতদ্সংক্রান্ত পদ্ধতি ও প্রক্রিয়া উদ্ভাবন ও নির্ধারণ করা;
(৮) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের ধারা ২৭ এর অধীন প্রণীত প্রবিধান;
(৯) ‘‘বিধি’’ অর্থ এই আইনের ধারা ২৬ এর অধীন প্রণীত বিধি; এবং
(১০) ‘‘সদস্য’’ অর্থ গভর্নিং বডির সদস্য।