প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২০। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল তহবিল নামে কাউন্সিলের একটি তহবিল থাকিবে এবং উক্ত তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা :¾
(ক) সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরি বা অনুদান;
(খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, বিদেশি কোনো ব্যক্তি, সরকার বা সংস্থা বা আন্তর্জাতিক কোনো সংস্থা হইতে প্রাপ্ত অনুদান বা ঋণ;
(গ) গবেষণাস্বত্ব ও সেবা হইতে প্রাপ্ত আয়;
(ঘ) কোনো স্থানীয় ব্যক্তি বা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান;
(ঙ) কাউন্সিল কর্তৃক বিনিয়োগকৃত অর্থ হইতে প্রাপ্ত মুনাফা বা কাউন্সিলের অন্য সম্পদ হইতে উদ্ভূত আয়; এবং
(চ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ।
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত তহবিলের অর্থ কোনো তপশিলি ব্যাংকে কাউন্সিলের নামে জমা রাখিতে হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল পরিচালিত হইবে।
(৩) উপ-ধারা (১) এ উল্লিখিত তহবিলের অর্থ হইতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কাউন্সিলের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে :
তবে শর্ত থাকে যে, কাউন্সিলের উক্ত ব্যয় নির্বাহের ক্ষেত্রে, সরকারি আর্থিক বিধি-বিধান অনুসরণ করিতে হইবে।
ব্যাখ্যা।¾ এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘তপশিলি ব্যাংক’’ বলিতে Bangladesh Bank Order, 1972 (P. O. No. 127 of 1972) এর Article 2(j) এ সংজ্ঞায়িত “Scheduled Bank” কে বুঝাইবে ।