প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ আইন, ২০২০

( ২০২০ সনের ১৫ নং আইন )

সংজ্ঞা

২।  বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে¾

 

(১)    ‘ইনস্টিটিউট’ অর্থ এই আইনের ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ (BRiCM);

         

(২)    ‘কর্মচারী’ অর্থ ইনস্টিটিউটের কর্মচারী এবং বিজ্ঞানীও ইহার অন্তর্ভুক্ত হইবে;

 

(৩)   ‘ট্রেসেবিলিটি’ অর্থ কোনো পরিমাপ ফলাফলের মান অবিচ্ছিন্ন তুলনা শিকলের (unbroken chain) মাধ্যমে আন্তর্জাতিক মান এককের (International System of Units-SI Unit) সহিত সম্পর্কিতকরণ;  

 

(৪)    ‘তহবিল’ অর্থ এই আইনের ধারা ১৭ এর অধীন গঠিত তহবিল;

 

(৫)    ‘প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;

 

(৬)   ‘পর্ষদ’ অর্থ এই আইনের ধারা ৮ এর অধীন গঠিত পরিচালনা পর্ষদ;

 

(৭)    ‘বিজ্ঞানী’ অর্থ ইনস্টিটিউটে সায়েন্টিফিক অফিসার ও তদূর্ধ্ব পদে নিয়োগপ্রাপ্ত কর্মচারী;

 

(৮)   ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

 

(৯)    ‘মহাপরিচালক’ অর্থ ইনস্টিটিউটের মহাপরিচালক; এবং

 

(১০)   ‘সভাপতি’ অর্থ পর্ষদের সভাপতি।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs