প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৬। ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :¾
(ক) পরিমাপ ও রেফারেন্স পরিমাপ সেবা প্রদান;
(খ) প্রফিসিয়েন্সি টেস্টিং ও ইন্টার-ল্যাবরেটরি কমপ্যারিজন সেবা প্রদান;
(গ) রাসায়নিক পরিমাপ পদ্ধতির উন্নয়ন, ভ্যালিডেশন ও হস্তান্তর;
(ঘ) রাসায়নিক পরিমাপবিজ্ঞান সংক্রান্ত সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থাসহ অন্যান্য আঞ্চলিক সংস্থা এবং সমধর্মী দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহিত যোগাযোগ রক্ষা এবং উক্ত প্রতিষ্ঠানসমূহের সংশ্লিষ্ট বিষয়ের কারিগরি কমিটিসমূহে অংশগ্রহণের মাধ্যমে দেশে ট্রেসেবিলিটি প্রতিষ্ঠাকরণে সহায়তা প্রদান;
(ঙ) দফা (ঘ) এর বিধান অনুযায়ী ট্রেসেবিলিটি প্রতিষ্ঠার লক্ষ্যে International Bureau of Weights and Measures (Bureau International des Poids et Mesures-BIPM), Asia Pacific Metrology Programme (APMP) এবং সমধর্মী দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে, সময় সময়, গঠিত কারিগরি কমিটিসমূহে অংশগ্রহণ;
(চ) প্রফিসিয়েন্সি টেস্টিং, ইন্টার-ল্যাবরেটরি কমপ্যারিজন ও ক্যালিব্রেশন সেবা প্রদান দ্বারা দেশের পরীক্ষাগারসমূহের পরীক্ষণসেবা আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং International Committee for Weights and Measures (CIPM) কর্তৃক প্রচলিত ও BIPM এ সংরক্ষিত আন্তর্জাতিক এককের সহিত তুলনাযোগ্য ও গ্রহণযোগ্য করিতে সহায়তা প্রদান;
(ছ) মেট্রোলজিক্যাল ট্রেসেবিলিটি সমেত রাসায়নিক, প্রসাধনী, ঔষধ, খাদ্য, পানীয়, জলবায়ু ও পরিবেশ, ক্লিনিক্যাল, অনুজৈবিক, গ্যাস, পেট্রোলিয়াম, পলিমার, ন্যানো ম্যাটেরিয়াল ইত্যাদি বিভিন্ন জৈব, অজৈব পদার্থে পরিমাপ সংক্রান্ত জাতীয় রেফারেন্স ম্যাটেরিয়ালস্ সংগ্রহ, উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ বা বিক্রয়;
(জ) বস্তুতে রাসায়নিক, জৈব, অজৈব অনুজৈবিক ইত্যাদি পদার্থের রেফারেন্স ভ্যালু প্রদান;
(ঝ) ইন্সট্রুমেন্টেশন ও ক্যালিব্রেশন সেবা প্রদান;
(ঞ) রেফারেন্স পরিমাপভিত্তিক বায়োইকুইভ্যালেন্স বা জৈবসমতা পরীক্ষণ এবং ক্রিয়াশীল মৌল উপাদান তথা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস্ (API) নিরূপণ সেবা প্রদান;
(ট) ম্যাট্রিক্স ম্যাচ্ড রেফারেন্স ম্যাটেরিয়ালস্ প্রচলনের লক্ষ্যে জৈব ও অজৈব রেফারেন্স স্পেসিমেন ব্যাংক স্থাপন;
(ঠ) রেফারেন্স পরিমাপভিত্তিক ‘রাসায়নিক বিষক্রিয়া ও ঝুঁকি নিরূপণ ব্যবস্থাপনা’ প্রচলন;
(ড) রাসায়নিক পরিমাপ সংশ্লিষ্ট বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, যেমন: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, ড্রাগ এডমিনিস্ট্রেশন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর ইত্যাদি সমজাতীয় সংস্থার টেকনিক্যাল সাপোর্ট অর্গানাইজেশন (টিএসও) হিসাবে সমন্বয়ের মাধ্যমে সেবা প্রদান;
(ঢ) সরকারের অনুমোদনক্রমে চুক্তিভিত্তিক গবেষণা তথা কন্ট্রাক্ট রিসার্চ পরিচালনা;
(ণ) রাসায়নিক পরিমাপবিজ্ঞান, গবেষণাগারের মান ব্যবস্থাপনা পদ্ধতি, অ্যাক্রেডিটেশন ও ইন্সট্রুমেন্টেশন ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ এবং এতৎসংক্রান্ত প্রশিক্ষণ ও পরামর্শক সেবা প্রদান;
(ত) রাসায়নিক পরিমাপবিজ্ঞান সংশ্লিষ্ট মৌলিক ও প্রায়োগিক গবেষণা কার্যক্রম গ্রহণ, পরিচালনা, গবেষণালব্ধ ফলাফলের প্রয়োগ ও সংশ্লিষ্ট সকল কার্যক্রমের ব্যবস্থাপনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ এবং এতৎসংক্রান্ত বিষয়ে নীতি নির্ধারণে সরকারকে সহায়তা প্রদান;
(থ) রাসায়নিক পরিমাপবিজ্ঞান সংক্রান্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা ও উচ্চতর ডিগ্রিতে গবেষণা সহায়তা প্রদান;
(দ) বৈদেশিক প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান বিষয়ক কার্যক্রম পরিচালনা করা;
(ধ) পরিমাপবিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার Guideline, যেমন : International Union of Pure and Applied Chemistry (IUPAC), International Organization for Standardization (ISO), BIPM, APMP ও Association of Officials of Analytical Chemist (AOAC) ইত্যাদি অনুযায়ী নির্দেশিকা প্রণয়ন ও প্রকাশ করা;
(ন) ইনস্টিটিউটের অধীন গবেষণা কার্যে ফেলোশিপ প্রবর্তন ও প্রদান; এবং
(প) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার কর্তৃক নির্দেশিত যে কোনো দায়িত্ব ও কার্যাবলি সম্পাদন।